‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি’

টেকনাফ সংবাদদাতা

কক্সবাজারের পেকুয়ায় নিজগ্রামে ঈদ উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় তিনি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন জানান, এটি বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান বিষয়। তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। সরকার এ সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন। পরে উপজেলা মাঠ পরিদর্শন করে মাঠ সংস্কারের জন্য সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সমগ্র দেশের মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই।’
ঈদের নামাজ শেষে সকাল ১০টার দিকে মন্ত্রী মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।