টানা ষষ্ঠবার বাড়লো স্বর্ণের দাম

টানা ষষ্ঠবার বাড়লো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় সমন্বয় করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৪ টাকা বাড়িয়ে ৭ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।