স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘কলম’ সন্ত্রাসমুক্ত করতে চান মন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করার ইচ্ছা পোষণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সন্ত্রাস মানে মারামারি নয়– কলমের সন্ত্রাস, সিদ্ধান্তের সন্ত্রাস। আমাদের চিকিৎসকদের যেন একটি সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি। আর এটা করা মানে বাংলাদেশের ১৮ কোটি মানুষের উপকার।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির সেবার জন্য আপনাদের সহযোগিতা চাই, আমার জন্য নয়। দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই। তিনি বলেন, সবাই সমন্বিতভাবে এগিয়ে এলে সততা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অন্যথায় এত বিশাল স্বাস্থ্যখাতের তত্ত্বাবধান করা অত্যন্ত কঠিন।
তিনি বলেন, আমি একটাই অনুরোধ করবো, আপনারা অত্যন্ত সম্মানিত শ্রেণি। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে এই মন্ত্রণালয়ে থেকে মানুষের সেবা করা কঠিন। আপনাদের সহকর্মী তৃণমূল পর্যায়ে যারা চাকরি করছেন তাদের কাছে আজকের বার্তা পৌঁছে দেবেন।
স্বাস্থ্যমন্ত্রী জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের ব্যবস্থাপনা, সম্প্রতি বেড়ে যাওয়া হাম রোগ মোকাবিলায় প্রস্তুতি, রাজশাহী মেডিকেলে জরুরি ভিত্তিতে নবজাতকদের জন্য এনআইসিইউ ও ভেন্টিলেশন স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সরকারের নেওয়া ব্যবস্থা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আলোচকরা চিকিৎসা ক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানসহ প্রখ্যাত সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সদ্যপ্রয়াত সভাপতি অধ্যাপক এএমএসএম শরফুজ্জামান রুবেলকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।