শিরোনাম

সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি
সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (ডানে)। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, নির্বাচিতদের দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো হবে। এ নিয়ে শুক্রবার রাতেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাজ করেছেন। সংসদ বিষয়ক অন্যান্য বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন। তবে কে শপথ পড়াবেন তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন।

/এফসি/