শিরোনাম

এমপিদের শপথ সকাল ১০টায়, পাঠ করাবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
এমপিদের শপথ সকাল ১০টায়, পাঠ করাবেন সিইসি
নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের (এমপি) শপথগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এরপর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

/এফসি/