শিরোনাম

বিভিন্ন জেলায় সাত নির্বাহী প্রকৌশলীকে বদলি

সিটিজেন ডেস্ক
বিভিন্ন জেলায় সাত নির্বাহী প্রকৌশলীকে বদলি
ছবি: সংগৃহীত

গণপূর্ত অধিদপ্তরসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত বিসিএস (গণপূর্ত) ক্যাডারের নির্বাহী প্রকৌশলী মর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

আজ বুধবার (৪ মার্চ) গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন–১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চূয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসীনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। একইভাবে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডাকে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) মোঃ আতিকুল ইসলামকে মাগুরা গণপূর্ত বিভাগে, খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোমেন মল্লিককে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) পদে বদলি করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিয়াদুর রহমানকে তত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) দপ্তরে সংযুক্তি দেওয়া হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী (রিজার্ভ) মোঃ মুস্তাফিজুর রহমানকে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাহিনুল ইসলামকে চূয়াডাঙ্গা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসাবে বদলি করা হয়েছে।

/এমআর/