শিরোনাম

সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেলেন ২৪৪ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি
সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেলেন ২৪৪ কর্মকর্তা
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

৪৪তম বিসিএসের (প্রশাসন) ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৮ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, এসব কর্মকর্তাকে আগামী ২৬ ফেব্রুয়ারি সকালবেলায় নিজ নিজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দিতে হবে। যোগদানের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারের প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

/এসএ/