শিরোনাম

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান

যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের প্রায় দেড় শতাধিক নেতাকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের দেড় শতাধিক নেতাকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক এসব নেতৃবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

/জেএইচ/