ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা নিহত

ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা নিহত
সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে তেহরান। দেশটির ছোড়া একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ সময় আরও এক সেনা আহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানায়, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক সেনা নিহত হয়েছেন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে আরও এক সেনা আহত হন। তবে নিহত সেনার নাম-পরিচয় জানানো হয়নি।
১৮ জুলাই ওই সেনা নিহত হন বলে জানিয়েছে সেন্টকম। এর ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ সংঘাত শুরু হয়েছে।
এর আগে গত শুক্রবার জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দেহাবশেষ পাওয়া গেছে। এটি শনাক্ত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয় ইরানের। চুক্তি অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালিতে বিনা শুল্কে জাহাজ চলাচলের অনুমতি দেবে। বিনিময়ে ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। এছাড়া দেশটির বন্দরে আরোপিত নৌ অবরোধও তুলে নেবে।
সমঝোতা স্মারক অনুযায়ী ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনুমতি দেয়। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের দেখানো পথ এড়িয়ে ওমান উপকূল দিয়ে নতুন পথে জাহাজ চলাচল শুরু করলে সেগুলোতে হামলা চালায় তেহরান। এর জবাবে ইরানে ব্যাপক হামলা শুরু করে ওয়াশিংটন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রকে ‘কঠিন শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের