শিরোনাম

৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

বিশেষ প্রতিনিধি
৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
ডিজেল কিনছে সরকার। ছবি: সংগৃহীত

সরকার জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাবের মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ টন ডিজেল এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে একই পদ্ধতিতে ২ লাখ টন ডিজেল কেনার বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

/টিই/