শিরোনাম

৮০ বছরে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় সংকটে: ডব্লিউটিও

সিটিজেন ডেস্ক
৮০ বছরে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় সংকটে: ডব্লিউটিও
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েল্লা।

ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের বিশ্বে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি, তার ব্যাপকতা অস্বীকার করার সুযোগ নেই।

বিশ্লেষকদের মতে, ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যে এই সংকট আরও গভীর হয়েছে। হামলা শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে তেহরান।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এসএ/