কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের ৫ আরোহী নিহত ও একজন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন একই পরিবারের।
আজ বৃ্হস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেটকারের চালক বরিশালের জামাল হোসেন (৫২) এবং প্রাইভেটকারের আরোহী নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম(৪০), ছেলে লাবিবা(১৮) ও সাইফ(৭)। এই দুর্ঘটনায় আব্দুল মমিনের আরেক ছেলে আবরার (১২) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন নিহত হয়। পরে স্থানীয়রা প্রাইভেটকারের পাঁচ আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে আবদুল মমিনমহ তার পরিবারের চারজন মারা যায়। এই দুর্ঘটনায় নিহত মমিনের ছেলে আবরার বেচেঁ আছে। সে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর চার আরোহী মারা যায়।