শিরোনাম

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক
দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে।পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পদায়ন পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত শাইখা সুলতানাকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত মেহজাবিন জাহানকে পাবনায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৯ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের পর তারা বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।

/এসএ/