শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে আজ সকালেই ঢাকায় এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয় লাভ করে। এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হওয়া দলটির জোটসহ মোট আসন সংখ্যা ২১২। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের ঐক্যজোট ৭৭টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী), ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় উপস্থিত থাকবেন। এছাড়া যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। সবমিলিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রায় ১,২০০ দেশি-বিদেশি অতিথি অংশগ্রহণ করতে পারেন।