শিরোনাম

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের পতাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাসহ পারস্পরিক অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে।’

তিনি আরও জানান, যুক্তরাজ্য গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল আসায় সন্তোষ প্রকাশ করেছে।

এফসিডিওর মুখপাত্রের মতে, ‘এটি বাংলাদেশের লক্ষ্য এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি নতুন এক অধ্যায়ে পদার্পণ করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছে তারা।

গত শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার মতো অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’

সূত্র: বাসস

/জেএইচ/