দপ্তর হারালেন স্থানীয় সরকার সচিব রেজাউল

বিশেষ প্রতিনিধি

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই মন্ত্রণালয়ে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে যোগ দিয়েছিলেন রেজাউল মাকছুদ। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তিনজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। ওই দিন আরও ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল সরকার।