টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি

টানা এক সপ্তাহ ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯ টা থেকে প্রায় আটটা পর্যন্ত সচিবালয়ে নিজ দপ্তরে ছিলেন তিনি।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। সচিবালয় ছুটি হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী তার দপ্তরে অবস্থান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কাজ শুরু করেন।
তিনি আরও জানান, এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দিনের শুরুতেই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।