শিরোনাম

শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

নিজস্ব প্রতিবেদক
শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
শিখন ঘাটতি পূরণ ও পাঠপরিকল্পনা শেষ করতে রমজান-ঈদের ছুটি শেষে টানা ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: সিটিজেন জার্নাল

রমজান মাসজুড়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। এই ঘাটতি পূরণে রমজানের ছুটির পর বিদ্যালয়গুলোতে কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

বিদ্যালয়গুলোতে ১০ টি শনিবার খোলা রাখার নির্দেশনার চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

/বিবি/