শিরোনাম

সাংবাদিক মনিরুল ইসলামের মায়ের মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক মনিরুল ইসলামের মায়ের মৃত্যুবার্ষিকী কাল

বাংলাদেশে’র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও আমাদের সময় ডট কম এর বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলামের মা মোসা.নূরজাহান বেগমের (৭৫) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল বুধবার ২৫ মার্চ।

তিনি ২০২০ সালের ২৫ মার্চ ইন্তেকাল করেছেন। ওই দিন সন্ধ্যার আগে রামপুরার নিজ বাসায় হার্ট এটাক করলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ নাতি- নাতনি, আত্বীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ মার্চ, শুত্রুবার বাদ জুমা রামপুরা পাকা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের শরীক হবার অনুরোধ জানানো হয়েছে।

/এমএস/