১০ ঘণ্টায় ইসরায়েলে ৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সিটিজেন ডেস্ক

১০ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইসরায়েলকে লক্ষ্য করে সাত দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় মধ্যরাতের পর থেকেই এই হামলার শুরু হয় বলে জানা গেছে।
ইসরায়েলি সূত্রের দাবি, সর্বশেষ দফার ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দিমোনায় আঘাত হানে। একই সঙ্গে রাজধানী তেল আবিবও হামলার আওতায় আসে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পরপরই দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবাকর্মীদের পাঠায়। তেল আবিবে হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আগুন জ্বলছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়ছে।
এদিকে ইসরায়েলের বিমান বাহিনী গত রাতে ইরানের বিভিন্ন স্থানে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী-আইডিএফের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের ভেতরে তিন হাজারের বেশি স্থানে আঘাত হেনেছে তারা।
সূত্র: সিএনএন।