শিরোনাম

‘দেশ গঠনে অবদান রাখলে মূল্যায়ন করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
‘দেশ গঠনে অবদান রাখলে মূল্যায়ন করবে সরকার’
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে প্রদত্ত অবদান সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

ঈদুল ফিতর শেষে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আমিন উর রশিদ বলেন, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন আসলে দেশ উপকৃত হবে।

তিনি দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

/টিই/