চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

সিটিজেন জার্নাল ডেস্ক

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে উৎপাদন সক্ষমতার ৩০ থেকে ৩৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে।
প্রথম পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। উৎপাদন ও সরবরাহে কোনো ত্রুটি না থাকলে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারেন। তবে উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব এ কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর সবকিছু পর্যবেক্ষণ করা হবে। ত্রুটি না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম ইউনিটের উৎপাদন ধীরে ধীরে বাড়িয়ে ১২০০ মেগাওয়াটে নিতে তিন থেকে চার মাস লাগবে। সে হিসাবে চলতি বছরের ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলে আগামী বছরের এপ্রিলের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
রাশিয়ার প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।