তিন লাখ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে, ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা মালিকদের

সিটিজেন জার্নাল ডেস্ক

শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে রবিবার থেকে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা। এ ক্ষেত্রে কাজে যোগ না দেওয়া শ্রমিকেরা মজুরি পাবেন না। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সভায় বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত প্রায় দেড় হাজার কারখানার মালিক অংশ নেন। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, বাইরের উসকানিতে কিছু শ্রমিক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্যদের কাজে বাধা দিচ্ছেন। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দুই সংগঠনের ১৪৭টি কারখানা বন্ধ রাখতে হয়েছে।
মাহমুদ হাসান খান বাবু জানান, বৃহস্পতিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ ছিল। শনিবার আরও ৯২টি কারখানায় উৎপাদন হয়নি। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ। উৎপাদন ব্যাহত হলে সংশ্লিষ্ট কারখানা রোববার থেকে একই ধারায় বন্ধ রাখার সুযোগ থাকবে।
তিনি বলেন, গত ১২-১৩ দিন ধরে কারখানা সচল রাখার চেষ্টা করছেন মালিকেরা। তবে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা বাধাগ্রস্ত হবে। শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এদিকে, আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠকে অংশ নিয়ে মালিকপক্ষ তাদের মজুরি বৃদ্ধির প্রস্তাব জমা দেবে বলে জানান বিজিএমইএ সভাপতি। এর আগে শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে মজুরি বোর্ড। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।