শিরোনাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ

বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ
কোলাজ: সিটিজেন জার্নাল

অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিবকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের আগের নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে দেয় সরকার।

/টিই/