শিরোনাম

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে আইজিপির শ্রদ্ধা

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর আইজিপি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআর/