শিরোনাম

শিক্ষামন্ত্রীর এপিএস হলেন ওমর ফারুক দেওয়ান

নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রীর এপিএস হলেন ওমর ফারুক দেওয়ান
ওমর ফারুক দেওয়ান। ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ওমর ফারুক দেওয়ান বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী যতো দিন এ পদ অলংকৃত করবেন অথবা ওমর ফারুক দেওয়ানকে তার এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততো দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ওমর ফারুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর এপিএস পদেরও দায়িত্ব পালন করবেন।

/টিই/