শিরোনাম

প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে আটক ৬

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে আটক ৬
৬ জনকে আটক করা হয়।

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন এলাকা থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) তাদের গুলশান থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, তারা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত, বার বার সরে যেতে বললেও না শোনায় শনিবার সন্ধ্যার পর তাদেরকে থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইতে তারা সেখানে অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা বুঝানোর পরও তারা সরতে না চাইলে বিষয়টি আমাদের জানানো হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ৬ জনকে থানায় আনার পর ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনের আগে গেল ৪ জানুয়ারি ও আগের দিন রাতে তারেক রহমানের বাসা ও বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা নিজেদের তারেক রহমানের ভক্ত বলে দাবি করেছিল।

/টিই/