শিরোনাম

দুটি শপথই নিলেন জামায়াতের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
দুটি শপথই নিলেন জামায়াতের সদস্যরা
সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত নেতারা। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণের পর জামায়াত নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।

তিনি বলেন, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। সংসদ ভবনে তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

/এফসি/