পটেটো চিপস খাচ্ছেন? হতে পারে যে বিপদ

পটেটো চিপস খাচ্ছেন? হতে পারে যে বিপদ
সিজেডএন ডেস্ক

আলুর চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই দেখলেই খেতে মন চায়? তাহলে আপনার জন্য রয়েছে সতর্কতা। আলুর চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইজাতীয় খাবার টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
তবে এজন্য আলু খাওয়াই বাদ দিতে হবে এমন নয়। চিপস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও আলু রান্না, সিদ্ধ বা ভর্তা করে খাওয়ায় খুব বেশি স্বাস্থ্যঝুঁকি নেই।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, সপ্তাহে ৩ বার ফ্রেঞ্চ ফ্রাই খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২০ শতাংশ বেড়ে যায়। আর সপ্তাহে ৫ বার খেলে এই ঝুঁকি ২৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সাইয়েদ মোহাম্মদ মুসাভির নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষকদল আলু খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্ক নিয়ে পরীক্ষা করেছেন।
গবেষণায় ১৯৮৪ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রের ২ লাখ ৫ হাজার স্বাস্থ্যকর্মীর পূরণ করা খাদ্যসংক্রান্ত প্রশ্নাবলি বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, সপ্তাহে তিনবার আলু বেক করে (সেঁকে), সিদ্ধ কিংবা ভর্তা করে খেলে যেখানে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৫ শতাংশ, সেখানে আলুর চিপস খেলে ঝুঁকি ২০ শতাংশ বেড়ে যায়।
গবেষকরা জানিয়েছেন, আলু উচ্চ শর্করা জাতীয় খাবার। এ কারণে এটি খেলে গ্লাইসেমিক ইনডেক্স ও লোড বেশি হয়। সেইসঙ্গে রান্নার বিভিন্ন পদ্ধতিতে পুষ্টি উপাদানের ক্ষয় ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি একসঙ্গে একটি বিরূপ প্রভাব ফেলতে পারে।
তবে এ বিষয়ে যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এবং ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান

পরোক্ষ ধূমপানের ভয়াবহ প্রভাব, বিশ্বব্যাপী প্রায় ১৭ লক্ষ মানুষের মৃত্যু