চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন

চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
সিজেডএন ডেস্ক

চিপসের প্যাকেট খুলে অনেকেই মজা করে বলেন, টাকা দিয়ে শুধু হাওয়া কিনেছি, সঙ্গে কয়েকটা চিপস ফ্রি পেয়েছি। সোশ্যাল মিডিয়ার রিলস বা মিমেও বিষয়টি নিয়ে হাস্যরসের কমতি নেই। কিন্তু সত্যিই কি চিপস কোম্পানিগুলো শুধু ‘হাওয়া’ বিক্রি করছে? বাস্তবতা কিন্তু ভিন্ন।
চিপসের প্যাকেট খুললে ভেতরে অনেকটা ফাঁকা জায়গা দেখা যায়। এতে অনেকের মনে হতে পারে, কোম্পানি ইচ্ছা করেই কম চিপস দিয়ে বড় প্যাকেট বানিয়েছে। তবে এই ফাঁকা অংশের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ।
আসলে প্যাকেটে সাধারণ বাতাস নয়, ভরা থাকে নাইট্রোজেন গ্যাস। এটি বর্ণহীন, গন্ধহীন এবং অত্যন্ত নিষ্ক্রিয় একটি গ্যাস। আমরা যে বাতাসে শ্বাস নিই, তার প্রায় ৭৮ শতাংশই নাইট্রোজেন। খাবারের সঙ্গে এটি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। চিপস যদি অক্সিজেনের সংস্পর্শে আসে, তাহলে দ্রুত এর মুচমুচে ভাব নষ্ট হয়ে যায় এবং স্বাদও পরিবর্তিত হতে পারে। নাইট্রোজেন গ্যাস অক্সিজেনকে দূরে রেখে চিপসকে দীর্ঘ সময় টাটকা ও খাস্তা রাখতে সাহায্য করে।
শুধু তাই নয়, এই গ্যাস আরেকটি গুরুত্বপূর্ণ কাজও করে। উৎপাদন কারখানা থেকে পরিবহন, গুদামজাতকরণ এবং দোকানে পৌঁছানো পর্যন্ত একটি চিপসের প্যাকেট বহুবার স্থানান্তরিত হয়। এ সময় ধাক্কা বা চাপ লাগা স্বাভাবিক। প্যাকেটের ভেতরের নাইট্রোজেন ভর্তি ফাঁকা অংশ একটি কুশনের মতো কাজ করে, যা চাপ শোষণ করে চিপসকে ভেঙে গুঁড়ো হয়ে যাওয়া থেকে রক্ষা করে।
ভাবুন তো, যদি পুরো প্যাকেট চিপস দিয়ে ঠাসা থাকত, তাহলে পরিবহনের সময় বেশির ভাগ চিপসই ভেঙে টুকরো হয়ে যেত। তাই এই অতিরিক্ত জায়গাটি শুধু ফাঁকা নয়, বরং পণ্যের সুরক্ষার জন্য প্রয়োজনীয়। অবশ্য বড় আকারের প্যাকেট ক্রেতাদের কাছে বেশি পণ্য পাওয়ার অনুভূতি তৈরি করে, যা বিপণন কৌশলেরও একটি অংশ। তবে এর অর্থ এই নয় যে কোম্পানিগুলো ওজনে কম চিপস দিচ্ছে। প্যাকেটের গায়ে যে নিট ওজন উল্লেখ থাকে, আইন অনুযায়ী সেই পরিমাণ চিপসই ভেতরে থাকে।
তাই পরেরবার চিপসের প্যাকেট খুলে বেশি ফাঁকা জায়গা দেখে অবাক হওয়ার আগে মনে রাখুন-এই ‘হাওয়া’ আসলে নাইট্রোজেন গ্যাস, যা আপনার চিপসকে টাটকা, মুচমুচে এবং অক্ষত রাখার জন্যই সেখানে থাকে।

একটানা বসে থাকলেই বিপদ!