শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬। অন্যদিকে, এই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩ জন । এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।

/এসবি/