হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি সংবাদদাতা

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির সূচনা পর্বে এ দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ ফজর শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত থেকে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ ও আজাদির লড়াই করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। শহীদ ওসমান হাদিকে হত্যা করা মানেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানা।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে আমরাও এই লড়াইয়ে জীবন দিতে প্রস্তুত আছি। মৃত্যুর মুখে দাঁড়িয়ে হলেও আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের লড়াই জারি থাকবে। সরকারের উচিত অনতিবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, কারণ তিনি এ দেশের ইনসাফ ও আজাদির প্রতীক।’

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর