রাষ্ট্রপতি নির্বাচন: কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে প্রধান বিরোধী ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে অলি আহমদের পক্ষে জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

অলি আহমদের মনোনয়নে প্রস্তাবক হিসেবে সই করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমর্থক হিসেবে সই করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। আর সিইসির কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুসারে, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ায় ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের গোপন ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এজন্য ওই দিন সংসদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল