শিরোনাম

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে একাধিক পদে চাকরি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে একাধিক পদে চাকরি
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ২০ গ্রেডে নিয়োগ চলছে। ১১ ক্যাটাগরির ১৭টি পদে আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

১. পদের নাম: প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার

পদ সংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. পদের নাম: এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো)

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৪. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. পদের নাম: কানুনগো

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

৬. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম: অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. পদের নাম: ক্যাশ পিয়ন

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা

১১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা

২ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১, ২ ও ৩ নং পদের জন্য আবেদন ফি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা;

৪ থেকে ৮ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ সর্বমোট ১১২ টাকা;

১০ ও ১১ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

** সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীর জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

** আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২ এপ্রিল ২০২৬, সকাল ৯টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

/এমএ/