বায়ার্নের সামনে রেকর্ডের হাতছানি

বায়ার্নের সামনে রেকর্ডের হাতছানি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বুন্দেসলিগা ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার হাতছানি বায়ার্ন মিউনিখের সামনে। এবারের লিগে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচেই হেরেছে বাভারিয়ানরা। ২৭ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা, দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।
চলতি মৌমুমে লিগে এখন পর্যন্ত ৯৭ গোল করেছে বায়ার্ন, আগের রেকর্ডের চেয়ে চারটি কম। ১৯৭১-৭২ আসরে তারা করেছিল ১০১ গোল।
গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ৯৯ গোল করেছিল বায়ার্ন। এই সংখ্যা হয়তো আসছে ম্যাচেই ছাড়িয়ে যাবে তারা, হয়ে যেতে পারে নতুন রেকর্ডও। শনিবার (৪ এপ্রিল) ফ্রেইবুর্গের মাঠে খেলবে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। এরপর বাকি থাকবে আরও ৬ ম্যাচ।
এদিকে, বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির, তাকে স্পর্শ করতে আর ১০ গোল চাই ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের।
চলতি লিগে এখন পর্যন্ত ৩১ গোল করেছেন কেইন। তার দুই সতীর্থ লুইস দিয়াস ১৫টি ও মাইকেল ওলিসে ১১টি গোল করেছেন।