শিরোনাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন আরও দুইজন

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন আরও দুইজন
বিজন কান্তি সরকার ও তানভীর গণি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে আরও দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাবেক সচিব বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে তানভীর গণিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই উদ্যোক্তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে।

একই দিনে আরও দুজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। মো. শাকিরুল ইসলাম খান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন যুব কর্মসংস্থান খাতে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা সবাই প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

/এসএ/