সংসদে ‘মিথ্যা’ শব্দের ব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মৃদু বিতর্ক

সিটিজেন ডেস্ক

জাতীয় সংসদের অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগ ঘিরে মৃদু বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্ক সামনে আসে, যা আবারও সংসদীয় ভাষা ও আচরণবিধি মেনে চলার প্রশ্নটি উত্থাপন করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে। অধিবেশনের এক পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যকে ‘অসত্য’ বলে উপস্থাপন করেছেন এবং বক্তব্যে রূপকভাবে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করেন। এ সময় স্পিকার তাকে স্মরণ করিয়ে দেন, পয়েন্ট অব অর্ডার সাধারণত চলমান বিষয়ের ওপর প্রযোজ্য এবং আগের দিনের বিষয় নতুন করে তোলার প্রয়োজন নেই।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে স্পিকার সংক্ষিপ্তভাবে বলার অনুমতি দেন। জবাবে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করেছেন, যা সংসদীয় রীতিতে অসংসদীয় হিসেবে বিবেচিত। তিনি এ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) অনুরোধ জানান। তার মতে, ‘অসত্য’ শব্দ ব্যবহার করা হলে আপত্তির বিষয় থাকত না।
পরবর্তীতে বিরোধীদলীয় নেতা আবার বক্তব্য দিয়ে বলেন, একই বিষয়ের প্রস্তাব ভিন্ন নামে সংসদে আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তিনি কোনো ভুল তথ্য দেননি।
তবে ‘মিথ্যা’ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিষয়ে স্পিকার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। সংসদীয় রীতিতে ‘মিথ্যা’ শব্দ পরিহার করে ‘অসত্য’ শব্দ ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের।
প্রসঙ্গত, সাম্প্রতিক একটি মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন চলছে। ওই প্রস্তাব গ্রহণ ও উপস্থাপন নিয়ে মতপার্থক্যের জেরে বুধবার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।