শিরোনাম

গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ৩৮৭ টাকা

নিজস্ব প্রতিবেদক
গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ৩৮৭ টাকা
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি। প্রতীকী ছবি

বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম আবার বাড়ানো হয়েছে। ১‌২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন এ দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এ দাম কার্যকর হবে আজ সন্ধ্যা ৬টায়।

বিইআরসি বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করেছে। এর মধ্যে ৫.৫ কেজি ওজনের সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজির ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজির ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজির ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজির ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজির২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২২ কেজি ওজনের সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।

/বিবি/