শিরোনাম

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি ২দিন

সিটিজেন ডেস্ক
নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি ২দিন
ছবি : সংগৃহীত

ডিজিটাল আর্থিক সেবা খাতে কার্যক্রম জোরদার করতে ডিজিটাল এস্সেটস অ্যান্ড মার্কেটিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে নগদ লিমিটেড। বুধবার( ১ এপ্রিল) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ডিজিটাল এস্সেটস অ্যান্ড মার্কেটিং

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট পরিকল্পনা এবং ক্যাম্পেইন পরিকল্পনা প্রণয়নে পারদর্শী।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন।

/এসবি/