নারী সেজে তেল নিতে গিয়ে ধরা পড়লেন যুবক

নওগাঁ সংবাদদাতা

নওগাঁর পত্নীতলা উপজেলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন।
বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকায় মামুন ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মেসার্স মামুন ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার রাতে ফিলিং স্টেশনে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। এ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় ফিলিং স্টেশনের কর্মীদের। এরই মধ্যে হঠাৎ বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে সেই যুবক দ্রুত স্থান ত্যাগ করেন।
তিনি আরও বলেন, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষদের। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এই কাজ করেছেন।