ইরানের হুঁশিয়ারি: আত্মসমর্পণ না করলে হামলা চলতে থাকবে

সিটিজেন ডেস্ক

ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার হুমকি দেন। এর পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় ইরানের সামরিক বাহিনী।
বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ‘একেবারেই অপূর্ণ’। তারা দাবি করে, ইরানের বিশাল ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষের কোনো সঠিক ধারণা নেই।
ইরান আরও জানায়, তাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং বিশেষ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে– এমন ধারণা সঠিক নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের কৌশলগত সামরিক উৎপাদন বিভিন্ন গোপন স্থানে সচল রয়েছে, যেগুলোর অবস্থান সম্পর্কে প্রতিপক্ষের কোনো ধারণা নেই এবং সেখানে পৌঁছানোও তাদের পক্ষে সম্ভব নয়।
সবশেষে সেন্ট্রাল কমান্ড হুঁশিয়ারি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত আরও ‘বিধ্বংসী ও বিস্তৃত’ হামলা চালানো হবে।