শিরোনাম

নিয়োগ দেবে আকিজ স্টিল মিলস লিমিটেড

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিয়োগ দেবে আকিজ স্টিল মিলস লিমিটেড
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ স্টিল মিলস লিমিটেড। ডিজাইন অ্যান্ড ডিটেইলিং বিভাগ সিনিয়র ডিজাইনার/ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ০৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিনিয়র ডিজাইনার/ডিজাইনারড

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: স্ট্রাকচারাল অ্যানালাইসিস সফটওয়্যারে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/