৩ দিন পর জাপান গার্ডেন সিটিতে মিলেছে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরের জাপান গার্ডেন সিটিতে টানা কয়েকদিনের বিদ্যুৎ সংকটের অবসান হয়েছে। ডিপিডিসি জানিয়েছে, আবাসনটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ট্রান্সফর্মার ও ১১ কেভি বাসবারে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে পুরো আবাসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডিপিডিসি।
বার্তায় বলা হয়েছে, আমরা ইনকামিং পয়েন্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করলেও উপকেন্দ্রের অভ্যন্তরীণ ট্রান্সফর্মার, বাসবার, সার্কিট ব্রেকার ও বিতরণব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের। গত ৭ জুলাই উপকেন্দ্রে কারিগরি ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ডিপিডিসি ও সংশ্লিষ্ট কারিগরি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় সমস্যা সমাধান করা হয়।
এতে বলা হয়েছে, শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ২ মিনিটে জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আবাসনটির নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকায় ফিরেছে এনালগ বিলবোর্ড, দুর্ঘটনার আশঙ্কা 