শিরোনাম

চাকরি দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাকরি দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ০৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, ট্রেড

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: দেশের পুঁজিবাজার, লেনদেন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস এবং ব্রোকারেজ/ট্রেডিং সফটওয়্যার পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখে নেই

কর্মস্থল: ঢাকা (চকবাজার, মতিঝিল, উত্তরা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/