শিরোনাম

স্নাতক পাসেই ব্যাংক এশিয়ায় চাকরি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্নাতক পাসেই ব্যাংক এশিয়ায় চাকরি
ব্যাংক এশিয়া পিএলসি (ছবি : সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এটিএম অপারেশন্স পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি। ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: এটিএম অপারেশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এটিএম কার্যক্রম, বিকল্প পরিষেবা মাধ্যম, পেমেন্ট কার্যক্রম, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বা সংশ্লিষ্ট ব্যাংকিং কাজে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/