বাবার দাফন শেষে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলি খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া ‘অনিবার্য’। এই প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা এবং তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।এই বিষয়টি আমার ব্যক্তিগত অস্তিত্ব কিংবা অন্য কর্মকর্তাদের উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। আমরা থাকি বা না থাকি, এটি ঘটবেই।
বিবৃতিতে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে শোকসন্তপ্ত জনতার এই বিশাল সমাগমকে তিনি একটি ‘শত্রু-বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন মোজতবা খামেনি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে ইসরায়েলি হামলায় তিনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন, যার যৌথ নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খামেনির মৃত্যুর পর তার ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা নতুন সর্বোচ্চ নেতা মনোনীত হলেও ওই হামলায় গুরুতর আহত হওয়ায় তিনি তেহরান, কোম কিংবা মাশহাদের কোনো জানাজায় জনসমক্ষে অংশ নিতে পারেননি।

লাখো মানুষের শ্রদ্ধা শেষে খামেনির দাফন সম্পন্ন