শিরোনাম

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তাওহিদ হৃদয় ও সিকান্দার রাজা

বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চলমান সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের টানা ব্যর্থতা ভুলে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে নতুন শুরুর লক্ষ্যেই মাঠে নামছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি।

জিম্বাবুয়ে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। একমাত্র টেস্টে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে সফরকারীদের। পূর্বের সেই আক্ষেপ ঘুচিয়ে জয়ের ধারায় ফিরতে আজকের টি-টোয়েন্টিতে একাদশে তিনটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। তাদের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন ইয়াসির আলি, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশে-

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

/এমএকে/