শিরোনাম

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। চূরান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: হার্ডওয়্যার-সংক্রান্ত বিষয়ে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

মাসিক বেতন: ৩৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, স্বাস্থ্য বিমা, কোম্পানির নীতিমালা অনুযায়ী ছাড়সহ বিমান টিকেট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ২৩ আগস্ট ২০২৬

/জেএইচ/