শিরোনাম

ওয়ালটনে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ওয়ালটনে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস পয়েন্ট বিভাগ স্টোর অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (১৩ জুন) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: স্টোর অফিসার

বিভাগ: সার্ভিস পয়েন্ট

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এসবি/