শিরোনাম

৪০ হাজার টাকা বেতনে আরএফএল গ্রুপে চাকরি

সিটিজেন ডেস্ক
৪০ হাজার টাকা বেতনে আরএফএল গ্রুপে চাকরি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ জোনাল ম্যানেজার পদে ১০০ জনকে নিয়োগ দেবে। ইতোমধ্যেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিডিও সিভি জমা দিতে উৎসাহিত করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: শিক্ষানবিশ জোনাল ম্যানেজার

পদসংখ্যা: ১০০

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

শিক্ষানবিশ সময়: ছয় মাস

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ। মাইক্রোসফট অফিস ব্যবহার ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ন্যূনতম ২৪ বছর

বেতন: ৪০,০০০ টাকা

আবেদন করবেন যেভাবে: আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩০ জুন ২০২৬

/জেএইচ/